এবারের মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিতব্য পোস্টার ও শহীদ মিনারের গ্রাফিতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ তুলে ধরা হবে বলেও সভায় জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় পতাকা বিধিমালা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।