জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ৫৪টি কেন্দ্রে ২৬ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১৮ হাজার ১৯৮ জন, যারা ৩২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৭ হাজার ১১৮ জন, তাদের জন্য নির্ধারিত হয়েছে ১৪টি কেন্দ্র। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৪৩১ জন পরীক্ষার্থী ৮টি কেন্দ্রে অংশগ্রহণ করছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসনীম জাহান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।