রেডিও সৈকত শুধু অন-এয়ার সম্প্রচারে সীমাবদ্ধ না থেকে কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া নারী ও কিশোর-কিশোরীদের সচেতন করতে দীর্ঘদিন ধরে এ ধরনের শ্রোতাক্লাব গঠন করে আসছে। এসব ক্লাবের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্য, আইন ও অধিকার, প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক অনুষ্ঠান শোনানো হয়।
ক্লাব গঠনের প্রথম দিনেই কুলিয়াপাড়া শ্রোতাক্লাবের সদস্যদের জন্য হাম এবং পোস্টপার্টাম ডিপ্রেশন বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান রেডিও’তে শোনানো হয়। এর মাধ্যমে সদস্যরা রোগের লক্ষণ, প্রতিরোধ এবং করণীয় সম্পর্কে ধারণা লাভ করেন।
নতুন ক্লাব গঠনে স্থানীয় সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আনন্দ লক্ষ্য করা যায়। তারা জানান, অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই এবং সময়ের অভাবে টেলিভিশন দেখাও সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে রেডিও’র মাধ্যমে তথ্যভিত্তিক অনুষ্ঠান শুনে উপকৃত হবেন বলে জানান তারা।