কক্সবাজারে অবস্থিত কমিউনিটি রেডিও স্টেশন “রেডিও সৈকত ৯৯.০ এফএম” পরিদর্শন করেন স্টার্ট নেটওয়ার্কের হেড অব স্টার্ট ফান্ড সারিনা সোয়েন, ফান্ডিং ম্যানেজার—ন্যাশনাল প্রোগ্রামস অ্যান্ড হাবস ক্যাথরিন সোয়ারজ এবং স্টার্ট বাংলাদেশ-এর ডিআরএফ ম্যানেজার এনামুল হক।
পরিদর্শনকালে প্রতিনিধি দল রেডিও সৈকতের সার্বিক পরিচালনা, সম্প্রচার কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। তারা রেডিও সৈকতের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি খুরুশকুলে অবস্থিত রেডিও সৈকতের গৃহিণী শ্রোতা ক্লাব পরিদর্শন করেন এবং শ্রোতাদের সঙ্গে মতবিনিময় করেন।