আজ ৩০ আগস্ট ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোজাফফর আহমেদ। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক।
একই সঙ্গে কক্সবাজারের হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ছাদ যথাযথভাবে ব্যবহার করে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।