কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও পর্যটকদের জন্য পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কক্সবাজার ও আশপাশের অধিকাংশ এলাকার পানিতে লবণাক্ততা থাকায় তা অনেক ক্ষেত্রে পানের অনুপযোগী। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে পর্যটক ও স্থানীয় জনগণের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, এই প্ল্যান্টের মাধ্যমে সৈকতে আগত পর্যটক ও সাধারণ জনগণ বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন। এতে পর্যটকদের ভোগান্তি কমার পাশাপাশি সৈকত এলাকায় নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।