সেভ দ্য চিলড্রেনের একটি প্রতিনিধি দল রেডিও সৈকত ৯৯.০ এফএম পরিদর্শন করেছেন। পরিদর্শনকারী দলে ছিলেন এম. শাহিদুল হক খান, হেড অব অ্যাডভোকেসি, ক্যাম্পেইন, কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া (এসিএম); মেহেদী হাসান (যোগাযোগ বিশেষজ্ঞ) সহ অন্যান্যরা।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা রেডিও সৈকতের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং স্টেশনের সার্বিক কার্যক্রম, অনুষ্ঠান পরিচালনা ও কারিগরি সুবিধা সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে তারা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে বলেন, “রেডিও সৈকত পরিদর্শন করে আমরা অনুপ্রাণিত হয়েছি।”
প্রতিনিধি দলের সদস্যরা বিশেষভাবে প্রশংসা করেন, স্থানীয় তরুণীদের নেতৃত্বে রেডিও সৈকত পরিচালিত হচ্ছে। তারা বলেন, স্থানীয় তরুণীদের সক্রিয় অংশগ্রহণ, দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। তরুণীদের এমন সম্পৃক্ততা দেখে তারা আনন্দিত ও আশাবাদী।
এছাড়াও রেডিও সৈকতের অনুষ্ঠান পরিচালনা, কারিগরি সুবিধা ও সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন তারা। স্থানীয় জনগোষ্ঠীর জন্য তথ্য, বিনোদন ও সচেতনতা তৈরিতে রেডিও সৈকতের ভূমিকারও প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা।