প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও সুস্থ রাখতে সবাইকে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। দেশটা সবার উল্লেখ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এবং পরিবর্তন আনতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, জেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে। কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন, পৌরসভা এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।