গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রি: রাত ১১টায় আগুনে পুঁড়ে ছাই হয়ে গেছে ১৩টি পরিবার। সব হারিয়ে পরিবার গুলো এখন পথে বসেছে। পরিবার গুলো খোলা আকাশের নিচে দিনরাত পার করছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের পাশে দাড়িঁয়েছে কোস্ট ফাউন্ডেশন। বুধবার (২১অক্টোবর ২০২৬) ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অনুদান প্রদান করা হয়।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় অনুদান বিতরণ করেন আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো: আয়ুব আলী। সংস্থার পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মো: আজিম শাখা ব্যাবস্থাপক মো:কুতুব উদ্দিন, মনছুর আলম ও লজেস্টিক অফিসার জুলফিকার হোছাইন এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম,
১নং ওয়ার্ড মেম্বার: নেজাম উদ্দীন, ১,২,৩ নং মহিলা মেম্বার: ফরিদা বেগম, প্যানেল চেয়ারম্যান: কফিল উদ্দীন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজবাহ উদ্দীন, মো: শাহজালাল ও ওয়াহিদুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ।
অনুদান প্রাপ্ত পরিাবার গুলো হলো হাফেজা উমর কাদের, আব্দুল কাদের, সেবুল কাদের, রুহুল কাদের, নুরুল কাদের, মোহছেনা বেগম, মোবারক, হোসেন, আইয়ুব, আলী, সিরাজুল, ইসলাম, গিয়াস উদ্দীন, জালাল আহমদ, আব্দুল হামিদ, মোহাম্মদ রফিক। অনুদান প্রদানকালে বক্তারা বলেন, প্রাকৃতিক মানবসৃষ্ট দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। কোস্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবকি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।