আলোচনা সভায় যুব সমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আবদুল মান্নান যুবকদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা তৈরি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।