বিনোদনে থাকছে বাড়তি আকর্ষণ
দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে ডিজিটাল নাগরদোলা, ইলেকট্রনিক নৌকা, ওয়াটার বোর্ড, ওয়াটার বল, ডিজিটাল ট্রেন, জাম্পিং স্লিপারসহ শিশু-কিশোরদের জন্য নানা আকর্ষণীয় রাইড ও খেলাধুলার আয়োজন।
কেনাকাটায় দেশি-বিদেশি পণ্যের সমাহার
মেলায় অংশ নিয়েছে আরএফএল, ভিশন, ওয়াকার, ইতালিয়ান ও হোম টেক্সটাইলসহ বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ড। ফলে একই জায়গায় মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে নানা আকর্ষণীয় সামগ্রী।