বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এই অর্জনের ধারাবাহিকতা রক্ষা করতে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান তারা।