গত ০৮ এপ্রিল ২০২৬ খ্রি: রাত নয়টায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ০১ নাম্বার ওয়ার্ডের ০৪টি পরিবার। সব হারিয়ে পরিবার গুলো এখন পথে বসেছে। পরিবারগুলো খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ০৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) ক্ষতিগ্রস্থ ০৪টি পরিবারের মালিকদের পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় অনুদান বিতরণ করেন আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো: আয়ুব আলী। সংস্থার পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মো: নুরুল আজিম এবং লিগ্যাল অফিসার আব্দুর রহমান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মাতামহুরি উপজেলার সাংগঠনিক সম্পাদক মো: সোয়াইবুল ইসলাম,কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আবুল কালাম, সদস্য সচিব মো: ইউনুছসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুদান প্রাপ্ত পরিবার গুলো হলো হাফেজা খাতুন, আরমান রানা দিলু, মোহাম্মদ বাবুল এবং কাউছার উদ্দিন। অনুদান প্রদানকালে বক্তারা বলেন, প্রাকৃতিক মানবসৃষ্ট দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। কোস্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।