গণশুনানি আয়োজনে সহযোগিতা করে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) ও কোস্ট ফাউন্ডেশন। এই দুই প্রতিষ্ঠানের মোট ৬০ জন ক্ষুদ্রঋণ কার্ক্রমের সদস্য গণশুনানিতে অংশগ্রহণ করেন। এসময় ক্ষুদ্রঋণের সার্ভিজ চার্জের হার হ্রাসকরণ, সাপ্তাহিক ঋণের গ্রেস পিরিয়ড বৃদ্ধি, মূল ঋণের সাথে সহায়ক ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টি, ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি, গ্রাহকের চাহিদানুযায়ী ঋণ প্রাপ্তি নিশ্চিতকরণের মতো বিষয়গুলো উঠে আসে।
এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন উল্লেখ করেন ঋণের সুদের হার হ্রাসকরণের উপায় বিষয়ে অথরিটি কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া, ক্ষুদ্র অর্থায়নের গ্রাহকগণ নিজেদের নামে গৃহীত ঋণ নিয়ে নিজেরা আয়বর্ধন মূলক কর্মকান্ডে যেনো নিয়োজিত হয়, সে বিষয়ের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
গণশুনানিতে গ্রাহকদের উন্মুক্ত মতবিনিময়ে ক্ষুদ্রঋণের ইতিবাচক প্রভাবের পাশাপাশি বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। আলোচনায় উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট ও টিলাভূমিতে গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পায়। এছাড়া গ্রাহকরা ক্ষুদ্রঋণের সুদের হার কমানো, সহজ শর্তে ঋণ প্রদান, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ স্কিম চালু এবং আদিবাসীদের ভূমি সংক্রান্ত আইনি সহায়তাসহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান বৃদ্ধির জোরালো দাবি জানান।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রেজাউল করিম চৌধুরী তাঁর বক্তব্যে গণশুনানিকে একটি স্রেফ আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে একে মাঠপর্যায়ের প্রকৃত অবস্থা বোঝার কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও সেবার মান বাড়াতে গ্রাহকদের এই সরাসরি মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি তাদের জন্য প্রয়োজনীয় কারিগরি বা টেকনিক্যাল প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
গণশুনানি আয়োজন পরিচালনা করেন এমআরএ’র পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এমআরএ’র যুগ্ম পরিচালক রণজিত কুমার সরকার, নাজনীন সুলতানা, উপ-পরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ, সহকারী পরিচালক মোঃ হাসান ও সহকারী পরিচালক রোকসানা আক্তার লিজা। কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক এম. রেজাউল করিম চৌধুরী এবং ইপসা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, পরিচালক অর্থনৈতিক উন্নয়ন মোঃ মনজুর মোরশেদ চৌধুরী এবং কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক টিম লিডার ও সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, হেড জেন্ডার পিএসইএ ট্রেইনিং এন্ড কমিউনিটি রেডিও তাহরিমা আফরোজ টুম্পা, আরপিসি কক্সবাজার আইয়ুব আলী