কক্সবাজারের খুরুশকুল কুলিয়াপাড়ায় কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণ বিষয়ে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে COST Foundation-এর RHL প্রকল্প। এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ ও সচেতনতা, পাশাপাশি উন্মোচন করেছে নতুন আয়ের সম্ভাবনা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কাঁকড়া চাষের আধুনিক পদ্ধতি, পোনা সংরক্ষণ, পরিচর্যা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেছেন। ফলে অনেকেই এখন স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন এবং তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা।
রেডিও সৈকত ৯৯.০ এফএম-কে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় কাঁকড়া চাষী রমজান আলী বলেন, “এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই উপকারী হয়েছে। এখন আমরা নিজেরাই কাঁকড়া চাষ করে আয় করতে পারছি এবং পরিবারকে সহায়তা করতে পারছি।”