প্রধান অতিথির তার বক্তব্যে সিপিপির স্বেচ্ছাসেবকদের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, দুর্যোগকবলিত মানুষের জন্য সিপিপি সদস্যরা ফেরেশতাতুল্য। তারা নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিয়োজিত থেকে জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে অনুষ্ঠিত মাঠ মহড়ায় ঘূর্ণিঝড়কালীন প্রস্তুতির অংশ হিসেবে সাইরেন বাজানো, মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং উদ্ধার কার্যক্রমের প্রতীকী প্রদর্শন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়