তিনি তাঁর বক্তব্যে বলেন, মৎস্য খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে রপ্তানি খাত থেকে এক বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে চিংড়িকে রপ্তানির ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, কক্সবাজারে মৎস্য খাতের ব্যাপক সম্প্রসারণের পাশাপাশি ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার। সে দিক থেকে কক্সবাজারবাসী অনেক ভাগ্যবান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চলের উপপরিচালক অধীর চন্দ্র দাস এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোস্তফা কামালসহ হ্যাচারি মালিক, মৎস্যচাষি ও মৎস্য খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।