সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ, সঠিক ও স্বচ্ছ প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা তথ্য কর্মকর্তা, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাধীন তথ্য কমিশন, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনটির কার্যকর ব্যবহারের উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।