“কক্সবাজারে গ্রিন টুরিজম বাস্তবায়নে পর্যটন খাতের অংশীজনদের মতবিনিময় সভা”

কক্সবাজারে গ্রিন টুরিজম বাস্তবায়নে পর্যটন খাতের অংশীজনদের মতবিনিময় সভা জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুসরণ করে কক্সবাজারে গ্রিন টুরিজম বাস্তবায়নের লক্ষ্যে পর্যটন খাতের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ আগস্ট ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব […]
“রোহিঙ্গা সংকটে তহবিলের বড় বৈষম্য: জাতিসংঘের কাছে প্রায় ৯০%, স্থানীয় এনজিওদের কাছে মাত্র ২%”

কক্সবাজার, ২৫ আগস্ট ২০২৬: রোহিঙ্গা সংকট এখন নবম বছর শেষ করে ১০ম বছরে পদার্পণ করেছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও এবং জাতিসংঘের সংস্থাগুলো কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদান করে আসছে। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে রোহিঙ্গা মানবিক সাড়াদান কার্যক্রমের বেশির ভাগ তহবিল […]
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬”

এ উপলক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন কমিটির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার সকালে পর্যটন হোটেল শৈবালের দীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ ও র্যালির মধ্য দিয়ে এ আয়োজনের শুরু হয়। পরে হোটেলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য […]
“স্টার্ট নেটওয়ার্ক প্রতিনিধি দলের রেডিও সৈকত ও কোস্ট ফাউন্ডেশন কার্যক্রম পরিদর্শন”

কক্সবাজারে অবস্থিত কমিউনিটি রেডিও স্টেশন “রেডিও সৈকত ৯৯.০ এফএম” পরিদর্শন করেন স্টার্ট নেটওয়ার্কের হেড অব স্টার্ট ফান্ড সারিনা সোয়েন, ফান্ডিং ম্যানেজার—ন্যাশনাল প্রোগ্রামস অ্যান্ড হাবস ক্যাথরিন সোয়ারজ এবং স্টার্ট বাংলাদেশ-এর ডিআরএফ ম্যানেজার এনামুল হক। পরিদর্শনকালে প্রতিনিধি দল রেডিও সৈকতের সার্বিক পরিচালনা, সম্প্রচার কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। তারা রেডিও সৈকতের […]
“কক্সবাজারে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত”

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে শহীদদের […]
“বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ”

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, কক্সবাজার এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম। এতে […]
“ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে কক্সবাজারে সিপিপির মাঠ মহড়া অনুষ্ঠিত”

ঘূর্ণিঝড়ের সময় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। মাঠ মহড়ার আগে ইনডোর স্টেডিয়ামে সিপিপি স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব […]
“কক্সবাজারে মাদকবিরোধী র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত”

“বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্যা, নতুন প্রতিবন্ধকতা এবং উদ্ভাবনী সমাধান” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কক্সবাজারে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মাদকবিরোধী র্যালি […]
সাফল্যের চার বছর: উন্নয়ন ও প্রযুক্তির অঙ্গীকার নিয়ে পঞ্চম বছরে পদার্পণ করলো রেডিও সৈকত”

গত ১ জুন কমিউনিটি রেডিও ‘রেডিও সৈকত’ চার বছর পূর্ণ করে পঞ্চম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ১৫ জুন বিকেল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসনের অরুণোদয় স্কুলের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, সমাজে সম্প্রীতি বজায় থাকলে এবং আমরা […]
“কক্সবাজারে গত মাসের তুলনায় হামের প্রকোপ ও আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে”

জেলা মেডিকেল অফিসার ডাক্তার সুভক্তগিল মাহমুদ সোহেল জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের দিকে এবং নতুন করে বড় ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা খুবই কম। কক্সবাজার সদর হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মাসে যেখানে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন হামের রোগী ভর্তি হচ্ছিলেন, বর্তমানে সেই সংখ্যাটি কমে প্রতিদিন ৫০ জনের কাছাকাছি নেমে এসেছে। হাসপাতালের সর্বশেষ দৈনিক পরিসংখ্যানজেলা […]