‘‘কক্সবাজারে আবারো বাড়ছে ডেঙ্গুর প্রকোপ’’

‘‘কক্সবাজারে আবারো বাড়ছে ডেঙ্গুর প্রকোপ’’ ডেঙ্গুর পরিস্থিতি জানতে রেডিও সৈকত টিম কথা বলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সবুক্তগীন মাহমুদ সোহেলের সাথে। তিনি বলেন, সাধারণত ডেঙ্গু সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বেশি দেখা যায়। তবে বর্তমানে ডেঙ্গুর প্রকৃতি বদলে গিয়ে সারা বছরই এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তবে আশার কথা হলো, ডেঙ্গু আগের মতো ভয়াবহ আকার […]
”বিশ্ব শিক্ষক দিবস ২০২৫”

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের উদ্যোগে আয়োজিত এ দিবসটি উপলক্ষে রোববার সকালে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আঃ […]
”পর্যটনকেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত অসংখ্য মানুষ কক্সবাজারে জীবিকা নির্বাহ করছেন”

১৯৮০ সাল থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) এ দিবসটি পালন করে আসছে। পর্যটনের গুরুত্ব, সংস্কৃতির বিনিময়, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে পর্যটনের ভূমিকা তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য। এ বিষয়ে রেডিও সৈকত কথা বলে পর্যটক, ব্যবসায়ী এবং কক্সবাজারের স্থানীয়দের সাথে। একজন পর্যটক জানান, কক্সবাজার নিরিবিলি সময় কাটানো এবং পরিবারের সাথে ভ্রমণের জন্য দারুণ […]
“একজন সাধারণ গৃহিণী থেকে সফল নারী উদ্যোক্তা হয়ে উঠার গল্প”

একজন সাধারণ গৃহিণী থেকে সফল নারী উদ্যোক্তা হয়ে উঠার গল্প মধ্যবিত্ত পরিবারের মেয়ে মারিয়া। সংসারে উপার্জনের একমাত্র ভরসা ছিলেন তার বাবা। কিন্তু হঠাৎ বাবার গুরুতর অসুস্থতায় সেই আয়ের পথ বন্ধ হয়ে যায়। চিকিৎসার জন্য পরিবার সর্বস্ব ব্যয় করলেও বাবাকে বাঁচানো সম্ভব হয়নি। তখনও মারিয়ার বয়স কম, অথচ কাঁধে এসে পড়ে সংসারের পাহাড়সম দায়িত্ব। সেই থেকেই […]
“জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন”

প্রতিবছর ২৮ সেপ্টেম্বর এ দিবসটি পালিত হয়। বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশে ২০০৭ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য – “জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন”। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জলাতঙ্ক এমন একটি রোগ যার মৃত্যুহার শতভাগ। একবার রোগের লক্ষণ প্রকাশ পেলে কার্যকর কোনো চিকিৎসা নেই। তবে সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটি পুরোপুরি প্রতিরোধ […]
বায়ু দূষণ: জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত

কক্সবাজার জেলা কার্যালয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব খন্দকার মাহমুদ পাশা বলেছেন, একসময় পৃথিবী ছিল দূষণমুক্ত। কিন্তু শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন ও শিল্পকারখানার কারণে আজ বায়ু ক্রমেই দূষিত হচ্ছে। এর প্রভাব শুধু জীববৈচিত্র্য নয়, উদ্ভিদের ওপরও পড়ছে। উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হওয়া এবং প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে ভবিষ্যৎ প্রজন্ম ও জীববৈচিত্র্য চরম ঝুঁকির মুখে পড়ছে। তিনি আরও […]
কক্সবাজারে সুপেয় পানি ও আবাদী জমি পুনরুদ্ধারে জাতিসংঘের বিনিয়োগের দাবি জাতিসংঘ রোহিঙ্গা সম্মেলনের আগে কোস্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা।

কক্সবাজারে সুপেয় পানি ও আবাদী জমি পুনরুদ্ধারে জাতিসংঘের বিনিয়োগের দাবি জাতিসংঘ রোহিঙ্গা সম্মেলনের আগে কোস্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা। আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনের আগে কক্সবাজার শহরের অরুণোদয় স্কুলের অডিটরিয়ামে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে বক্তারা সুপেয় পানি সংকট নিরসন, আবাদী জমি পুনরুদ্ধার ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের […]
কিশোরীদের টিটি টিকা ও সারভাইকাল টিকা গ্রহণের গুরুত্ব জানালেন মেডিকেল অফিসার ডা. কণিনিকা দস্তিদার

কক্সবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. কণিনিকা দস্তিদার জানিয়েছেন, কিশোরীদের কিশোরী বয়সে টিটি (টিটিনাস) টিকা নেওয়া অত্যন্ত জরুরি। কারণ, এ কিশোরীরাই ভবিষ্যতে মা হবে এবং সন্তান জন্মদানের সময় মা ও নবজাতক উভয়েই টিটিনাস সংক্রমণের ঝুঁকিতে থাকে। এই সংক্রমণ প্রতিরোধের জন্যই কিশোরী বয়সে টিটি টিকা গ্রহণ অপরিহার্য। তিনি বলেন, সাধারণত একজন কিশোরীর ১১ থেকে ১৪ […]
পথশিশু আরিফের জীবনসংগ্রাম

পথশিশু আরিফের জীবনসংগ্রাম দারিদ্র্যতা ও পরিবারের অবহেলার কারণে আরিফ আজ পরিবার থেকে বিচ্ছিন্ন। ছোট্ট বয়সেই সে রাস্তাকে আশ্রয় হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছে। কখনো কোনো ফাঁকা জায়গায়, আবার কখনো রাস্তার ধারে রাত কাটায় সে। প্রতিদিন বেঁচে থাকার সংগ্রামে আরিফকে ভিক্ষা করতে হয়। আশেপাশের দোকানপাট বা হোটেল থেকে খাবার খুঁজে এনে দিন চলে যায় তার। মানুষের […]
`শিক্ষা বিষয়ক অ্যাপ ব্যবহারে পরিবারের নজরদারির পরামর্শ’

শিক্ষা বিষয়ক অ্যাপ ব্যবহারে পরিবারের নজরদারির পরামর্শ শিক্ষা বিষয়ক অ্যাপ ব্যবহারে পরিবারের নজরদারির পরামর্শ দিয়েছেন কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিপদ রায়। তিনি বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার ক্ষেত্রে নানা ধরনের শিক্ষা বিষয়ক অ্যাপ ব্যবহার করছে । তবে তারা যে তথ্য দেখছে এবং যে তথ্য গ্রহণ করছে, তা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই […]